যদিও গুগল শুধুমাত্র ভালো লেখা দেখে না বরং পুরো ওয়েবসাইটের কনটেন্ট কোয়ালিটি চেক করে। এমনও সময় ছিল যেখানে শুধুমাত্র কীওয়ার্ড সঠিকভাবে ব্যবহার করলেই যেকোনো আর্টিকেল গুগল Rank এ চলে আসতো। তখনও কিন্তু কিছু ছোট ছোট ব্লগও অনেক ভালো ওয়েবসাইট কেও হারিয়ে দিতো। কিন্তু এখনকার পরিস্থিতি একেবারে আলাদা হয়ে গেছে।
আগের থেকে গুগল আরও বেশি স্মার্ট হয়ে গেছে। গুগল এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে সহজেই বুঝতে পারে কোনটা মানুষের জন্য আবার কোনটা শুধুমাত্র Rank পাওয়ার উদ্দেশে লেখা।
এবার ধরুন আপনি যেকোনো টপিক বেছে নিয়ে দারুন একটি আর্টিকেল লিখে ফেলেছেন। সেখানে সমস্ত রকম তথ্য দিয়ে সুন্দর ভাবে ডিসাইন করে SEO ও যথাযথভাবে করেছেন। এবার আপনি গুগলের সার্চে বক্সে গিয়ে সার্চ করার পরে দেখলেন প্রথম পেজ-এ সেখানে অন্যদের বিভিন্ন ওয়েবসাইট থেকে শুরু করে ভিডিও দখল করে বসে রয়েছে।
তখন আপনার কাছে ভালো কনটেন্ট থাকার সত্ত্বেও সেটি সঠিক মানুষের কাছে পৌছাচ্ছে না। এখানেই আপনি লক্ষ্য করবেন বাস্তব SEO-এর বাস্তবতা।
যদিও আজকের দিনে গুগল শুধুমাত্র সুন্দর আর্টিকেল দেখে না, সে দেখে যেকনো আর্টিকেল হোক না কেন তার লেখার উপর ভিত্তি করে মানুষ কতটা বিশ্বাস করে। এই কারণই বড় বড় ব্র্যান্ডগুলো সবসময় এগিয়ে থাকে। কারণ তাদের মানুষ আগে থেকেই চেনে যার জন্য এইসমস্ত ব্র্যান্ডগুলো সবসময় এগিয়ে থাকে। নিয়মিত তাদের ওয়েবসাইটে ট্রাফিক আসে, আর্টিকেলগুলো শেয়ার করে, মধ্যে অন্য ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকে।
মানুষ তাদের উপর বিশ্বাস রাখার জন্য, গুগল তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
বর্তমানে SEO-তে E-E-A-T(অর্থাৎ -Experience, Expertise, Authoritativeness & Trustworthiness) এটাকে সহজসরল ভাষায় বললে, গুগল এখন পুরো আলাদা ধরণের কনটেন্ট আনতে চাইছে, যে কনটেন্ট এ থাকবে নিজের অভিজ্ঞতা থেকে, আপনি যেকোনো টপিক এর উপর কনটেন্ট লিখুন না কেন সেখানে আপনার যেন সত্যিকারের জ্ঞানের উপর ভিত্তি করে আর্টিকেলটি থাকে, যেখানে মানুষ পড়ে বিশ্বাস করবে।
যদি সহজসরল ভাষায় বোঝানোর জন্য বলি, ধরুন আপনি কোডিং এর উপর একটি কনটেন্ট লিখলেন কিন্তু বাস্তবেই আপনি কোনো কোডিং জানেন না, সেক্ষেত্রে গুগল সেটি বুঝতে পারে।
অন্যদিকে যদি দেখি আপনি কোডিং জানেন এবং আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনি কনটেন্ট লিখিয়েছে সেক্ষেত্রে আপনার কনটেন্ট এই ভালো খারাপ দুটোই তুলে ধরা আছে। সেই কনটেন্ট এ বেশি বাস্তব অভিজ্ঞতার একটা ছাপ রয়ে থাকে।



0 মন্তব্যসমূহ