12 Zodiac Signs meaning - ১২ টি রাশিচক্র (Zodiac Signs ): তারিখ, প্রতীক ও অর্থ

অনেক মানুষ অনেক বছর ধরে আকাশের তারাগুলোর পসিশন দেখে তাদের ভবিষ্যৎ, চরিত্র এবং ভাগ্য বোঝার চেষ্টা করে থাকেন। এরই উপর বিশ্বাস রেখে জন্ম নিয়েছে রাশিচক্রের ১২ টি চিহ্ন। যদি দেখি জ্যোতিঃশাস্ত্র অনুযায়ী প্রতিবছর সূর্য্য এই ১২ টি রাশির মধ্যে দিয়ে অতিক্রম করে থাকে এবং এই প্রতিটি রাশি প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব , তাদের স্বভাব , পছন্দ-অপছন্দ এবং তাদের জীবনের বিভিন্ন দিকের উপর প্রভাব পরে থাকে। 


দেখা যাক এই ১২ টি রাশির কোন কোন তারিখ মধ্যে হয়ে থাকে এবং তাদের প্রতীক বা চিহ্ন এবং তাদের সম্পর্কে অধিক অর্থ সম্পর্কে বিস্তারিত জানবো। 


মেষ রাশি (Aries):



তারিখ :
 মেষ রাশি ২১ শে মার্চ  থেকে ১৯ এপ্রিল তারিখের মধ্যে যাদের জন্ম তারা হয়ে থাকেন। 

প্রতীক : এদের চিহ্ন ভেড়া (Ram) হয়ে থাকে। 

তত্ত্ব : এদের তত্ত্ব আগুন (Fire) হয়ে থাকে। 

শাসক গ্রহ : এদের শাসক গ্রহ মঙ্গল (Mars) হয়ে থাকে। 

যদি দেখি মেষ রাশির জাতকরা হয়ে থাকেন রাশিচক্রের প্রথম রাশি। মেষ রাশির জাতকরা সাধারণত অনেক সাহসী, উদ্যমী হয়ে থাকেন এবং নেতৃত্ব দিতে ভালোবাসেন। যে কোনো নতুন কাজ শুরু করতে অনেক আগ্রহী হয়ে থাকেন এবং নিজের জীবনের ঝুঁকি নিতে একদম ভয় পায় না।  

মেষ রাশির সমস্ত জাতকরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এরা বেশিরভাগ সময় আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়। তারা প্রতিযোগিতা অংশগ্রহন করতে পছন্দ করেন এবং জীবনে সবসময় নিজেকে এগিয়ে রাখতে চায়।

মেষ রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • সাহসী হয়ে থাকে 
  • নেতৃত্বগুণ রয়েছে এদের মধ্যে
  • আত্মবিশ্বাসী অনেকবেশী এদের মধ্যে রয়েছে 
  • যে কোনো কাজে এরা উদ্যমী হয়ে থাকে 


বৃষ রাশি (Taurus):



তারিখ : বৃষ রাশির জাতকরা ২০ ই  এপ্রিল থেকে ২০ মে তারিখের মধ্যে যাদের জন্ম তাঁরা হয়ে থাকেন। 

প্রতীক : এই রাশির প্রতীক ষাঁড় (Bull) হয়ে থাকে। 

তত্ত্ব : এই রাশির তত্ত্ব পৃথিবী  (Earth) হয়ে থাকে।

শাসক গ্রহ : বৃষ রাশির শাসক গ্রহ শুক্র (Venus).

বৃষ রাশির জাতকরা সাধারণত দেখা যায় অনেক শান্ত, ধৈর্যশীল হয়ে থাকে এবং বাস্তববাদী হয় সমাজে। এই রাশির যেসব জাতকরা আছেন তারা স্থিতিশীল জীবনযাপন করতে পছন্দ করেন এবং অর্থনৈতিক নিরাপত্তাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকেন।

যদি দেখা যায় এই রাশির জাতকরা শিল্প, সৌন্দর্য থেকে শুরু করে আরামদায়ক জীবনযাপন করতে পছন্দ করেন। এরা একবার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সহজে কিন্তু বদলায় না।

বৃষ রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • ধৈর্যশীল হয়ে থাকে
  • নির্ভরযোগ্য হয় 
  • বাস্তববাদী হয়ে থাকে সমাজে 
  • স্থিরচেতা হয় 

মিথুন রাশি (Gemini):



তারিখ :
 যেসব জাতকদের জন্ম ২১ শে মে  থেকে  ২০ জুন এর মধ্যে হয় তারা হয়ে থাকেন মিথুন রাশি। 

প্রতীক : এই রাশি জাতকদের প্রতীক যমজ (Twins) হয়।  

তত্ত্ব : এই রাশি বায়ু (Air) হয়ে থাকে 

শাসক গ্রহ : এই রাশি জাতদের শাসক গ্রহ বুধ (Mercury) হয়। 

এই মিথুন রাশির জাতকরা খুবই বুদ্ধিমান, কৌতূহলী হয়ে থাকে এবং যোগাযোগে দক্ষ হয়।নতুন বিষয় শিখতে এই রাশির জাতকরা খুবই ভালোবাসে এবং এরা সহজেই মানুষের সঙ্গে মিশে যেতে পারে।

এই রাশির জাতকের মনের পরিবর্তন দ্রুত হয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় এরা একাধিক কাজ একসাথে করতে পছন্দ করে।

মিথুন রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • অনেক বুদ্ধিমান হয়ে থাকে 
  • বেশি কৌতূহলী হয় 
  • সামাজিক
  • কথা বলতে খুবই দক্ষ হয়ে থাকে 
কর্কট রাশি (Cancer)



তারিখ :
 যাদের জন্ম ২১ শে জুন থেকে ২২ জুলাই -এর মধ্যে তারাই কর্কট রাশি হয়ে থাকেন।  

প্রতীক : এই রাশির প্রতীক কাঁকড়া (Crab) হয়ে থাকে। 

তত্ত্ব : এই রাশির তত্ত্ব জল (Water) হয়। 

শাসক গ্রহ : কর্কট রাশির জাতকদের শাসক গ্রহ চন্দ্র (Moon) হয়ে থাকে।

এই কর্কট রাশির জাতকরা খুব আবেগপ্রবণ হয়ে থাকে এবং পরিবারপ্রেমী হয়। এরা সাধারণত খুব যত্নশীল হয় এবং তাঁরা তাদের কাছের মানুষদের জন্য সমস্তকিছু করতে প্রস্তুত থাকে।

এই রাশির জাতকরা সাধারণত খুবই সংবেদনশীল এবং অন্যের অনুভূতি এরা সহজেই বুঝতে পারে।

কর্কট রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • কর্কট রাশির জাতকরা আবেগপ্রবণ হয়ে থাকে
  • খুবই যত্নশীল
  • পরিবারকেন্দ্রিক এরা হয় 
  • সংবেদনশীল হয়ে থাকে 

সিংহ রাশি (Leo)



তারিখ :
 যেসব জাতকদের জন্ম ২৩ শে জুলাই থেকে ২২ আগস্ট-এর মধ্যে হয়ে থাকে তারা সিংহ রাশি হয়ে থাকেন।

প্রতীক : এই রাশির জাতকদের প্রতীক সিংহ (Lion) হয়। 

তত্ত্ব : এই রাশির তত্ত্ব আগুন (Fire) হয়। 

শাসক গ্রহ : এদের শাসক গ্রহ সূর্য (Sun)

সিংহ রাশির জাতকরা সাধারণত অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নেতৃত্বগুণে ভরপুর হয়ে থাকে। এরা সাধারণত মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে বেশি পছন্দ করেন।

এই রাশির জাতকরা অনেকবেশি উদার এবং অন্যদের সাহায্য করতে খুবই ভালোবাসে। তবে অনেক সময় দেখা যায় সিংহ রাশির জাতকরা এদের মধ্যে অহংকারও দেখা যায়।

সিংহ রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • আত্মবিশ্বাসী হয়ে থাকে 
  • উদার প্রকৃতির হয় 
  • নেতৃত্বগুণ রয়েছে এদের মধ্যে 
  • খুব আকর্ষণীয়

কন্যা রাশি (Virgo)


তারিখ : যাদের জন্ম ২৩ শে আগস্ট  থেকে ২২ সেপ্টেম্বর মধ্যে তারাই কন্যা রাশি হয়ে থাকেন। 

প্রতীক : এই রাশির জাতকদের প্রতীক কুমারী (Maiden)

তত্ত্ব : এদের তত্ত্ব পৃথিবী (Earth)

শাসক গ্রহ : এই রাশির জাতকদের শাসক গ্রহ বুধ (Mercury) হয়ে থাকে 

যদি দেখি কন্যা রাশির জাতকরা বিশ্লেষণাত্মক এবং পরিশ্রমী হয়ে থাকে। এরা সমস্তকিছু  নিখুঁতভাবে করতে পছন্দ করেন।

সিংহ রাশির জাতকরা সংগঠিত জীবন পছন্দ করতে ভালোবাসেন এবং ছোট ছোট বিষয় গুলোতেও  নজর দেন।

সিংহ রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • পরিশ্রমী হয়ে থাকে 
  • বিশ্লেষণাত্মক অনেক বেশি থাকে 
  • বাস্তববাদী হয়ে থাকে 
  • শৃঙ্খলাপূর্ণ হয় 

তুলা রাশি (Libra)


তারিখ : যেসব জাতদের জন্ম ২৩ শে সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর এর মধ্যে হয়ে থাকে তারাই তুলা রাশি হয়ে থাকে।  

প্রতীক : তুলা রাশির জাতকদের প্রতীক দাঁড়িপাল্লা (Scales)

তত্ত্ব : এদের তত্ত্ব বায়ু (Air) হয়ে থাকে 

শাসক গ্রহ : তুলা রাশির জাতকদের শাসক গ্রহ শুক্র (Venus) হয় 

যদি দেখি তুলা রাশির জাতকরা অনেক বেশি শান্তিপ্রিয় হয়ে থাকে এবং ন্যায়পরায়ণ হয়। এই রাশি সবকিছুতে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন।

তুলা রাশির জাতকরা অনেক বেশি সৌন্দর্য ও সম্পর্ককে অনেকবেশি গুরুত্ব দিয়ে থাকে এবং এরা সাধারণত মানুষের সঙ্গে খুবভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন।

তুলা রাশি জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • ন্যায়পরায়ণ হয় 
  • সামাজিক
  • শান্তিপ্রিয় হয়ে থাকে 
  • কূটনৈতিক হয়

বৃশ্চিক রাশি (Scorpio)


তারিখ : যেসব জাতকদের জন্ম ২৩ শে অক্টোবর থেকে ২১ নভেম্বর মধ্যে তারাই বৃশ্চিক রাশি হয়ে থাকেন।  

প্রতীক : এই রাশি জাতকদের প্রতীক বিচ্ছু (Scorpion)

তত্ত্ব : এদের তত্ত্ব জল (Water) হয় 

শাসক গ্রহ : এই রাশি জাতকদের শাসক গ্রহ প্লুটো (Pluto) হয় 

বৃশ্চিক রাশির জাতকরা খুবই রহস্যময় হয় এবং আবেগপূর্ণ হয়ে থাকে। এরা যেকোনো জিনিসকে গভীরভাবে চিন্তা করে এবং সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকে।

এই রাশির জাতকরা অত্যন্ত দৃঢ়চেতা সম্পন্ন হয় এবং জীবনে অনেক বড় লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট চেষ্টা করে থাকেন।

বৃশ্চিক রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • রহস্যময় হয়ে থাকে 
  • দৃঢ়চেতা হয় 
  • আবেগপূর্ণ হয়ে থাকে 
  • বিশ্বস্ত হয় 

ধনু রাশি (Sagittarius)


তারিখ : যেসব জাতকদের জন্ম ২২ শে নভেম্বর থেকে ২১ ডিসেম্বর মধ্যে তারাই ধনু রাশি হয়ে থাকেন।  

প্রতীক :  এই রাশির জাতকদের প্রতীক ধনুকধারী (Archer) হয়ে থাকে। 

তত্ত্ব : এদের তত্ত্ব আগুন (Fire) হয় 

শাসক গ্রহ : এই রাশির জাতকদের শাসক গ্রহ বৃহস্পতি (Jupiter) হয়ে থাকে 

যদি দেখি ধনু রাশির জাতকরা সবচেয়ে স্বাধীনচেতা হয়ে থাকে এবং এরা বেশি ভ্রমণপ্রিয় হয়। এরা নতুন নতুন  অভিজ্ঞতা অর্জন করতে খুবই ভালোবাসেন।

ধনু রাশির জাতকরা বেশি আশাবাদী এবং তাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব সবসময় থাকে।

ধনু রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • আশাবাদী হয়ে থাকে 
  • স্বাধীনচেতা হয় 
  • দার্শনিক হয়ে থাকে 
  • ভ্রমণপ্রিয় এরা ভালোবাসে

মকর রাশি (Capricorn)


তারিখ : যেসব জাতকদের জন্ম ২২ শে ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি মধ্যে তারাই মকর রাশি হয়ে থাকেন। 

প্রতীক : এই রাশির জাতকদের প্রতীক সমুদ্র-ছাগল (Sea Goat) হয়ে থাকে। 

তত্ত্ব : এদের তত্ত্ব পৃথিবী (Earth) হয় 

শাসক গ্রহ :  এই রাশির জাতকদের শাসক গ্রহ শনি (Saturn).

যদি দেখি মকর রাশির জাতকরা খুব পরিশ্রমী হয়ে থাকে এবং লক্ষ্যনির্ভর হয়। এই রাশির জাতকরা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে তাঁরা তাদের জীবনে সফল হতে চায়।

মকর রাশির জাতকরা তারা খুবই দায়িত্বশীল এবং বাস্তববাদী হয়ে থাকে।

ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • পরিশ্রমী হয়ে থাকে 
  • অনেক দায়িত্বশীল হয় 
  • ধৈর্যশীল এদের মধ্যে আছে 
  • বাস্তববাদী হয়ে থাকে 

কুম্ভ রাশি (Aquarius)



তারিখ : যেসব জাতকদের জন্ম ২০ শে জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি মধ্যে তারাই কুম্ভ রাশি হয়ে থাকে। 

প্রতীক : এই রাশি জাতকদের প্রতীক জলবাহক (Water Bearer)

তত্ত্ব : এদের তত্ত্ব বায়ু (Air) হয়ে থাকে 

শাসক গ্রহ : কুম্ভ রাশির জাতকদের শাসক গ্রহ ইউরেনাস (Uranus)

যদি দেখা যায় কুম্ভ রাশির জাতকদের মধ্যে উদ্ভাবনী এবং স্বাধীন চিন্তার অধিকারী হয়ে থাকে। এরা নতুন নতুন ধারণা এবং প্রযুক্তির প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে থাকে।

কুম্ভ রাশির জাতকরা সাধারণত মানবকল্যাণ এবং সমাজের উন্নতির কথা ভাবতে অনেক বেশি ভালোবাসেন।

কুম্ভ রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • উদ্ভাবনী হয়ে থাকে 
  • স্বাধীনচেতা হয় 
  • মানবতাবাদী হয়ে থাকে 
  • অনেক বেশি বুদ্ধিমান হয় 

মীন রাশি (Pisces)


তারিখ : যেসব জাতকদের জন্ম ১৯ শে ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ মধ্যে তারাই মীন রাশি হয়ে থাকেন।  

প্রতীক : এই রাশির জাতকদের প্রতীক মাছ (Fish) হয় 

তত্ত্ব : এদের তত্ত্ব জল (Water) হয় 

শাসক গ্রহ :  মীন রাশির জাতকদের শাসক গ্রহ নেপচুন (Neptune)

যদি দেখি মীন রাশির জাতকরা অনেক বেশি কল্পনাপ্রবণ এবং সৃজনশীল হয়ে থাকে। এরা শিল্প থেকে শুরু করে সংগীত জগতে এবং কল্পনার জগতে থাকতে অনেক বেশি ভালোবাসেন।

মিন রাশির জাতকরা খুব সহানুভূতিশীল এবং অন্যের দুঃখ-কষ্ট সহজেই এই রাশির জাতকরা অনুভব করতে পারেন।

মীন রাশির জাতকদের ব্যক্তিত্ব বৈশিষ্ট্য:
  • সৃজনশীল হয়ে থাকে 
  • সহানুভূতিশীল রয়েছে এদের মধ্যে 
  • কল্পনাপ্রবণ হয় 
  • সংবেদনশীল হয় 

এবার যদি দেখি রাশিচক্র শুধুমাত্র কারোর ভবিষ্যৎ জানার মাধ্যম নয়, বরং প্রতিটি মানুষের ব্যক্তিত্ব ও তাদের আচরণ বোঝার একটি আকর্ষণীয় উপায় এটি, কারণ প্রতিটি রাশির মধ্যে তাদের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা প্রতিটি মানুষের স্বভাব এবং তাঁদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করতে পারে।

তবে আমাদের মনে রাখতে হবে যে , জ্যোতিষশাস্ত্র একটি হল বিশ্বাসভিত্তিক বিষয়। প্রতিটি মানুষের জীবনের সফলতা নির্ভর করে তাদের পরিশ্রম এর উপর সঙ্গে নিজস্ব সিদ্ধান্ত এবং মানসিকতার ওপর।

তাই আমাদের রাশি সম্পর্কে জানা মজার হলেও নিজেদের জীবনের পথ তৈরি করতে হলে নিজের শক্তি এবং লক্ষ্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ