How Many Google Accounts Use Your Mobile Number?-(আপনার নম্বরে কতটি Google Account আছে?)

আপনার মোবাইলে যদি একধিক গুগল একাউন্ট তৈরী করে থাকেন। ধরুন কেউ নিজের ব্যক্তিগত কাজের জন্য গুগল একাউন্ট খুলে থাকেন, আবার কেউ অফিসের কাজের জন্য, অনলাইন শপিং এর জন্য, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম অর্থাৎ ইউটিউব এর জন্য গুগল একাউন্ট খুলে থাকেন। 

আমাদের প্রয়োজন অনুযায়ী অনেকগুলো গুগল একাউন্ট তৈরী করে ফেলি কিন্তু প্রয়োজন অনুযায়ী কতগুলো গুগল একাউন্ট রয়েছে একটি মোবাইলের সঙ্গে তা আমরা সময়ের সঙ্গে সঙ্গে ভুলে যাই। 


গুগল একাউন্ট কী এবং কেনো এটি আমাদের গুরুত্বপূর্ণ:

গুগল তার সমস্ত পরিষেবা যা গুগল একাউন্ট এর মাধ্যমে দিয়ে থাকে। যেমন ধরুন কউকে মেইল করা, ইউটিউবে একাউন্ট খোলা, কোনো ফাইল, ডকুমেন্ট, ইমেজ ইত্যাদি স্টোর করার জন্য গুগল ড্রাইভ ব্যবহার করা হয়ে থাকে, কোনো অজানা জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপ ব্যবহার করা হয়ে থাকে, অফিস মিটিং অনলাইনে করার জন্য গুগল মিট ব্যবহার করা হয়ে থাকে। 

এইরকম আরও অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা প্রদান করে থাকে গুগল যার জন্য প্রয়োজন একটি গুগল একাউন্ট। 

একটি মোবাইল নাম্বার থেকে কেন একাধিক গুগল একাউন্ট তৈরি করা হয়ে থাকে?

বিভিন্ন উদ্দেশে আমরা একটা একটা মোবাইল নাম্বার দিয়ে একাধিক জিমেইল একাউন্ট তৈরী করে থাকি। যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে, ফ্রীলান্সিং এর ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহারের জন্য একাধিক একাউন্ট তৈরী করা হয়ে থাকে। 

আরও সহজ সরল ভাষায় বলতে গেলে ধরুন আপনি ইউটিউবে টাকা উপার্জন করবেন তার জন্য একটি গুগল একাউন্ট, আপনি কোনো ব্যবসার উদ্দেশে একটি জিমেইল একাউন্ট, নিজের পার্সোনাল ব্যবহার করার জন্য একটি গুগল একাউন্ট অর্থাৎ বিভিন্ন কাজের জন্য একধিক জিমেইল একাউন্ট তৈরী করা হয়ে থাকে।

এইরকমই বিভিন্ন ক্ষেত্রে একাধিক একাউন্ট খুলে থাকলে মনে রাখা সম্ভব হয়ে ওঠে না যে একটি মোবাইল নাম্বার দিয়ে কতগুলি জিমেইল একাউন্ট তৈরী করা হয়েছে। 

কিভাবে খুঁজে বের করবেন আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে। 

অনেকগুলি গুগল একাউন্ট হয়ে গেলে স্বাভাবিক ভাবে মনে রাখা সম্ভব হয়ে ওঠে না কতগুলো জিমেইল একাউন্ট রয়েছে। যেগুলো মনে রাখা সম্ভব হয় না অনেকে মনে করেন ওই জিমেইল একাউন্ট আর ফিরে আনা সম্ভব নয়। 

যদি বর্তমানে দেখা যায় আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার জিমেইল একাউন্ট রিকভারি করা সম্ভব যা গুগল এই রিকভারি সিস্টেম আমাদের সুবিদার্থে প্রদান করে থাকে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন আপনার একটি গুগল একাউন্ট তৈরী করার সময় আপনার মোবাইল নাম্বার চায় এবং যতগুলি জিমেইল একাউন্ট তৈরী করবেন ততবারই মোবাইল নাম্বার চাইবে। 

ওই মোবাইল নাম্বার দিয়ে সনাক্ত করা সম্ভব কতগুলি আপনার জিমেইল একাউন্ট রয়েছে আপনার মোবাইল নাম্বার দিয়ে। 

ফরগেট ইমেইল অপশন কীভাবে হেল্প করে ?

ফরগেট এ,ইমেইল ফিচার কীভাবে কাজ করে, ধরুন আপনি আপনার জিমেইল একাউন্ট তৈরী করার পরে জিমেইল এড্রেস ভুলে গেছেন সেক্ষেত্রে এই ফরগেট ফিচারটি দিয়ে অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার জিমেইল একাউন্ট পুনরায় ফিরে পেতে পারেন। যদি মোবাইল নাম্বার না দিতে চান সেক্ষেত্রে আপনার রিকভারি জিমেইল ব্যবহার করেও আপনার একাউন্ট পেতে পারেন।

 এবার জেনে নেবো কিভাবে কাজ করে, এটি খুবই জটিল বিষয় নয় খুব সহজে আপনি আপনার একাউন্ট পুনরুদ্ধান করতে পারেন। প্রথমে গুগল আপনার যে এড্রেস তা চেক করবে অর্থাৎ যাচাই করবে, এরপর আপনাকে দেখাবে আপনার মোবাইল নাম্বার এর সাথে কানেক্ট থাকা জিমেইল একাউন্ট এর তথ্য।


এরপর আপনি আপনার যে গুগল একাউন্ট আপনি ভুলে গেছেন তা আপনি পুনরায় ব্যবহার করতে পারবেন। 

একাউন্ট রিকভারি পেজ কী?

আমাদের প্রয়োজনের জন্য একধিক একাউন্ট খুলে থাকি যেমন ধরুন পার্সোনাল কাজের জন্য, অফিস এর কাজের জন্য একটি গুগল একাউন্ট, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর জন্য অর্থাৎ বিভিন্ন কারণে আমরা গুগল একাউন্ট তৈরী করে থাকি। 

অনেকগুলি গুগল একাউন্ট হওয়ার কারণে অনেক গুগল একাউন্ট যা মনে রাখা সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে আমাদের গুগল একাউন্ট পুনরায় ফিরে পেতে গুগল এই একাউন্ট রিকভারি পেজ তৈরী করেছে। যাতে ব্যবহারকারীরা সহজে তাদের হারিয়ে যাওয়া গুগল একাউন্ট পুনরায় ফিরে পায়। এই পেজ দিয়ে কী কী করা সম্ভব হয়, যেমন ধরুন হারিয়ে যাওয়া জিমেইল ID খুঁজে বের করতে, পাসওয়ার্ড ভুলে গেলে, একাউন্ট এর নিরাপত্তা যাচাইয়ের জন্য ইত্যাদি ক্ষেত্রে। 

আপনি যদি আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে কতগুলি জিমেইল একাউন্ট রয়েছে তা যদি আপনি খুঁজে বের করতে চান তাহলে এই পদ্ধতিটি আপনার খুবই হেল্প করবে।    

ভ্যারিফিকেশন কোড কী?

যখন আমরা একাউন্ট রিকভারি করি গুগল ভেরিফিকেশন করার উপর বেশি গুরুত্ব দিয়ে থাকে। যার একাউন্ট তার মোবাইল নাম্বার এ একপ্রকার কোড পাঠায় বিশেষ করে শনাক্ত করার জন্য। শুধুমাত্র কোড নয়, ভয়েস কল এর মাধ্যমে। কারণ গুগল এটা দেখে সঠিক মানুষের কাছে অর্থাৎ যার একাউন্ট তার কাছে কোড যাচ্ছে কিনা।

গুগল কোড পাঠানোর পর যখন ব্যবহারকারী সঠিকভাবে কোডটা দেয় গুগল সেটিকে ভ্যারিফিকেশন সাকসেস দেখায়। 

আপনার মোবাইল নাম্বার এর সঙ্গে অন্যকোনো একাউন্ট যুক্ত আছে তা কিভাবে যাচাই করবেন?

কোনো কারণে আপনার মোবাইলের সঙ্গে যদি অন্য গুগল একাউন্ট যুক্ত করা থাকে সেক্ষেত্রে নিরাপত্তা সমস্যা দেখা যাবে। এমন অনেক সময় দেখবেন যে আপনার মোবাইলের সঙ্গে যে গুগল একাউন্ট যুক্ত আছে যা আপনি জানেন না। 

এমন সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে খুব দ্রুত গুগল যে সিকিউরিটি সেটিং আছে সেখানে গিয়ে আপনি পদক্ষেপ নেবেন যাতে অন্য একাউন্ট এর সঙ্গে আপনার মোবাইল নাম্বার সরিয়ে নেওয়া যায়।

একাধিক গুগল একাউন্ট:

বিভিন্ন কারণে আমরা গুগল একাউন্ট তৈরী করি কিন্তু বেশি একাউন্ট ম্যানেজ করা খুবই জটিল হয়ে পড়ে। এর জন্য ম্যানেজ করার জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে। যেমন ধরুন- কিসের জন্য কোন একাউন্ট ব্যবহার করছি তা আমাদের নির্ধারণ করতে হবে, একাউন্ট -এর নাম এমন ভাবে দিতে হবে যাতে সহজে মনে রাখা যায়। 

একাউন্ট রিকভারি করার জন্য ইমেইল এবং মোবাইল নাম্বার দিতে হবে। প্রত্যেকটি একাউন্ট এর আইডি আর পাসওয়ার্ড অন্যকোথাও নোট করে রাখুন, পরবর্তীতে কোনোরকমের সমস্যা হলে আপনার হেল্প করবে।   

গুগল একাউন্ট সিকিউরিটি কী?

গুগল একাউন্ট সিকিউর রাখার জন্য কিছু বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে যেমন ধরুন থার্ড পার্টি এপ্লিকেশন এর এক্সেস সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, সিকিউরিটি এলার্ট এর উপর নজর দিতে হবে, কয়টা ডিভাইস এর সঙ্গে কানেক্ট আছে গুগল একাউন্ট ইত্যাদি এই গুলির উপর নজর রাখতে হবে। 

টু-স্টেপ ভেরিফিকেশন কী?

গুগল একাউন্ট সুরক্ষার জন্য ভেরিফিকশন এর জন্য ২টি পদ্ধতি অবলম্বন করতে হয়। এরফলে এতো সহজে কেউ হ্যাক করতে পারে না, নিজের ব্যাক্তিগত তথ্য অনেকটাই সুরক্ষিত থাকে, থার্ড -ব্যক্তি প্রবেশ করতে পারে না এবং আমাদের জিমেইল একাউন্ট আর ড্রাইভ সুরক্ষিত থাকে। গুগল ম্যানেজমেন্ট-এ গিয়ে টু-স্টেপ ভেরিফিকেশন অন করা উচিত গুগল একাউন্ট ব্যবহারকারীদের।  


কিভাবে চেক করবেন একটি মোবাইল নাম্বার দিয়ে কয়টি গুগল একাউন্ট রয়েছে?

👉প্রথমে গুগল ব্রাউসার ওপেন করে -----গুগল একাউন্ট রিকভারি পেজ এ যান 

👉দেখবেন Sign-In পেজ এ যান সেখানে দেখবেন ফরগেট পাসওয়ার্ড অপসন রয়েছে, ওই অপশনটায় ক্লিক করুন। 

👉মোবাইল নাম্বার এন্টার করুন, যে মোবাইল নাম্বার এর সঙ্গে যুক্ত রয়েছে জিমেইল একাউন্টটি

👉 গুগল আপনার মোবাইলে ভ্যারিফিকেশন একটা কোড যা SMS এর মাধ্যমে পাঠাবে। সেই কোড এন্টার করুন। 

👉ভ্যারিফিকেশন কমপ্লিট হলে দেখবেন গুগল ওই নাম্বার এর সঙ্গে যুক্ত জোট গুগল একাউন্ট রয়েছে সবকয়টি দেখাবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ