কোনটা কোন প্লাটফর্মে কাজ করে?
প্রথমে আমরা জানবো Meta Ads কোন কোন প্লাটফর্ম এ কাজ করে অর্থাৎ বিজ্ঞাপন দিয়ে থাকে যেমন ধরুন ফেইসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এই সব প্লাটফর্ম-এ মেটা তাদের এডস পরিচালনা করে থাকে। মেটা প্লাটফর্ম ব্যবহার বেশি করে থাকেন বর্তমানে বিশ্বের প্রতিটি মানুষ। খুব দ্রুত আপনার ব্রান্ডকে সঠিক অডিয়েন্স এর কাছে পৌঁছে দেওয়ার জন্য মেটা এডস ব্যবহার করা হয়ে থাকে।
অন্যদিকে, গুগল এডস কোন কোন প্লাটফর্ম এর উপর কাজ করে থাকে তা জানা দরকার অর্থাৎ কোনো প্লাটফর্ম এর উপর এরা তাদের এডিস পরিচালনা করে থাকে, যেমন ধরুন গুগল সার্চ, ইউটিউব, এবং জিমেইল এর মতো প্লাটফর্ম এ কাজ করে থাকে।
বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন হল গুগল, যেকারণে এখানে মানুষ তাদের প্রয়োজনীয় তথ্য পাওয়ার জন্য গুগল ব্যবহার করে থাকেন। গুগল তাদের এডস পরিচালনা করে অডিয়েন্স অর্থাৎ গ্রাহকদের এর কাছে পৌঁছে দেয় তাদের প্রোডাক্ট বা পণ্য।
User Intent কী?
সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে থাকেন একটা জিনিস লক্ষ্য করবেন আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় এমন একটি আকর্ষণীয় এডস চলে আসে যা ক্লিক করে থাকি, মেটা এডস এই প্লাটফর্ম এ এডস দিয়ে থাকে। আরও সহজ সরল ভাষায় বলতে গেলে যারা কোনো প্রোডাক্ট না খুঁজে থাকেন তাদের সামনে এমন কিছু আকর্ষণীয় এডস চলে আসে তা দেখে ক্লিক করে থাকেন।
এইজন্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মেটা এডস এর চাহিদা খুবই বেশি।
এবার অন্যদিকে গুগল এডস এর ক্ষেত্রে যদি দেখি অর্থাৎ কোনো ইউসার যদি তাদের প্রয়োজনীয় তথ্য বা পণ্য খুঁজে থাকেন, গুগল সেই পার্টিকুলার ইউসার দের কাছে এডস শো করায়।
Targeting Options কী?
মেটা এডস লোকাল জায়গা থেকে শুরু করে নির্দিষ্ট জায়গা পর্যন্ত অডিয়েন্স কে টার্গেট করে এডস চালনা করা যায় অর্থাৎ ইউসারদের বয়স, লিঙ্গ, তাদের অবস্থান, আগ্রহ থেকে শুরু করে তাদের পছন্দ অনুযায়ী টাগের্ট করে এডস চালনা করা যায়।
কিন্তু গুগল এডস শুধুমাত্র ইউসাররা কি সার্চ করছে তার উপর ভিত্তি করে এডস চালনা করা হয়। অর্থাৎ কোনো ইউসার যদি গুগল এ এসে কোনো প্রোডাক্ট সার্চ করে থাকে সেই প্রোডাক্ট এর ওপর ভিত্তি করে ওই প্রোডাক্ট এর উপর এডস তাদের সামনে আসে।
খরচ:
মেটা এডস এর ক্ষেত্রে খরচ অনেক কম পড়ে, ক্ষুদ্র থেকে বড়ো ব্যবসায়ীদের কাছে এটা খুবই কম্ফোর্টেবল খরচ হয়ে দাঁড়ায়। সঠিক মানুষকে টার্গেট করে খুব কম খরচে এডস চালনা করা যা ব্যবসায়ী ক্ষেত্রে খুবই উন্নত হয়।
গুগল এডস এর ক্ষেত্রে খরচ অনেক বেশি পড়ে থাকে যেহেতু এটা প্রতি এডস ক্লিক এর উপর ভিত্তি করে খরচ হয়ে থাকে। এখানে একটাই সুবিধা হলো রিটার্ন ইনভেস্টমেন্ট পাওয়া সম্ভব।
Lead কেমন আসে?
মেটা এডস এর মাধ্যমে কোনো ফর্ম ব্যবহার করে উজারদের তথ্য খুবই সহজে দ্রুততার সঙ্গে সংগ্রহ করা হয়ে থাকে।
গুগল এডস ব্যবহার করে এমন ইউসার দের কাছ থেকে আসে যারা তাদের প্রয়োজনীয় তথ্য বা প্রোডাক্ট খুঁজে থাকে। এতে তুলনামূলক ভাবে লিড ভালো আসে।
Brand:
আপনি যদি চান আপনার ছোট ব্যবসার জন্য আপনার ব্র্যান্ড কে পরিচিত করার জন্য সেক্ষেত্রে মেটা এডস খুবই কার্যকর। ফেইসবুক আর ইনস্টাগ্রাম এর মতো প্লাটফর্ম গুলোতে আপনি আপনার ব্রান্ডে-এর পোস্ট, রীল, ভিডিও এর মাধ্যমে প্রচার করতে পারেন।
কিন্তু গুগল এডস বিশেষ করে যেসব এডস চালিয়ে থাকে যেমন ধরুন ইউটিউব এডস এবং ডিসপ্লে এডস। যার মধ্যে ইউসারদের কি সার্চ করে তার উপর ভিত্তি করে এডস পরিচালনা করে থাকে ।
E-commerce:
বর্তমানে নিজের ব্রান্ডকে প্রচার করার জন্য মেটা এডস খুবই জনপ্রিয়। যেখানে ক্ষুদ্র ব্যাবসায়ী থেকে শুরু করে বড়ো ব্যবসায়ী তাদের ব্রান্ডকে প্রচার করার জন্য কম খরচের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলিতে পোস্ট, স্টোরি, ভিডিও এর মাধ্যমে প্রচার করে থাকেন।
এক্ষেত্রে গ্রহকদের তাদের মধ্যে আকর্ষণীয় এডস মাধ্যমে আগ্রহী করে তোলে।
কিন্তু গুগল এডস-এ শপিং এডস এবং সার্চ এডস চালিয়ে গ্রহকদের কাছে পৌঁছানো যায়, তা আবার ইউসার কি সার্চ করছে তার উপর নির্ভর করে। যার ফলে আমাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটে।
বিজ্ঞাপনের ধরণ কেমন থাকা উচিৎ?
বিভিন্ন ধরণের ফরম্যাটের হয়ে থাকে মেটা এডস যেমন ধরুন ইমেজ এর ফরমেট, ভিডিও এর মাধ্যমে, স্টোরি এডস, রিল্স এডস মতো অনেক রকমের ফরমেটের হয়ে থাকে। আরোও সহজ সরল ভাষায় বললে যেমন ধরুন কেউ যদি ভিডিও দেখে স্ক্রল করছে সেক্ষেত্রে ভিডিও এডস এর মাধ্যমে প্রচার করা হয়ে থাকে।
অন্যদিকে গুগল-এর ও বিভিন্ন রকম ফরম্যাটে রয়েছে যেমন ধরুন সার্চ এডস, ডিসপ্লে এডস, শপিং এডস, ভিডিও এডস এর মতো ফরমেট রয়েছে।
Meta Ads VS Google Ads এর মধ্যে কোনটা ভালো?
বর্তমানে মার্কেটে বেশি পরিমানে মেটা এডস ব্যবহার করে থাকেন। যেখানে কম খরচে বিভিন্ন ফরম্যাটে এডস চালিয়ে লিড সংগ্রহ করা হয়ে থাকে। এখানে ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড়ো ব্যবসায়ী এই এডস ব্যবহার করে থাকেন। এর জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে।
অন্যদিকে যদি গুগল এডস এর দিকে দেখি সেক্ষেত্রেও লাগে প্রফেশনাল সার্ভিস, ওয়েবসাইটের ভালো ট্রাফিক। যেসব গ্রাহকরা তাদের প্রয়োজনীয় তথ্য বা প্রোডাক্ট পাওয়ার জন্য তাদের কাছে বিশেষ করে ওই তথ্যের বা প্রোডাক্ট এর উপর নির্ভর করে তাদের কাছে এডস শো করে। যার ফলে আমাদের ব্যবসার কেনা বেচা আরও উন্নত হয়।
যদি আমাদের বাজেট কম থাকে কিন্তু নিজের ব্রান্ডকে পরিচিত করতে চাই লোকাল এরিয়ার মধ্যে সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যেমন ধরুন ফেইসবুক, ইনস্টাগ্রাম এর মতো প্লাটফর্ম গুলিতে সেক্ষেত্রে মেটা এডস ব্যবহার করলে খুব কম সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।
অন্যদিকে গুগল এডস মাধ্যমে আমরা যদি আমাদের ব্যবসার জন্য নির্দিষ্ট ইউসার এর কাছে পৌছাঁতে চাই সেক্ষেত্রে গুগল এডস খুবই কার্যকরী। এর কারণস্বরূপ হলো আমাদের ব্যবসার দ্রুত বিক্রয় হয়ে থাকে এবং মেটা এডস এর থেকে গুগল এডস-এ বেশি গ্রোথ হয় আমাদের ব্যবসাতে।

0 মন্তব্যসমূহ