SEO কী?
আমাদের ওয়েবসাইট গুগল সার্চ করলে সবার উপরে দেখায় যা SEO মাধ্যমে সম্ভব। যদি ওয়েবসাইট ভালোভালে SEO করা থাকে কোনো ইউসার এসে গুগল এ সার্চ করলে সবার উপরে দেখায়। যা একটি ওয়েবসাইটের ক্ষেত্রে খুবই পজিটিভ একটা বিষয় হয়ে দাঁড়ায় অর্থাৎ অর্গানিক ট্রাফিক এক কথায় বলা যেতে পারে।
SEO এর মধ্যে কি কি অংশ রয়েছে ?
যেমন ধরুন কীওয়ার্ড রিসার্চ, অন-অফ পেজ SEO এবং টেকনিকাল SEO রয়েছে। বর্তমানে যতরকমের ব্যবসায়ী ছোট থেকে শুরু করে বড়ো মাপের ব্যবসায়ী তাদের ব্যবসাকে এখন অনলাইন বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আমরা যদি সঠিক SEO করে থাকি তাহলে অর্গানিক ট্রাফিক ভালো আসে সঙ্গে ব্যবসার গ্রোথ ও হয়।
Keword Research কী?
কীওয়ার্ড রিসার্চ যদি বুঝি মানুষ গুগল এ গিয়ে কি লিখে সার্চ করছে সেটি হলো কীওয়ার্ড রিসার্চ। আমাদের পেজ সঠিকভাবে কীওয়ার্ড দেওয়া প্রয়োজন না হলে যে তথ্য আমরা দিচ্ছি সঠিক ইউসার এর কাছে তা পৌঁছাবে না। তাই গুগলে গিয়ে ভালোরকম খুঁজে সঠিক কীওয়ার্ড আমাদের পেজ এ ব্যবহার করতে হবে। যা আমাদের পেজ-কে রেঙ্কিং অনেকখানি এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ ইউসার যখন সার্চ করবে তা সবার উপরে দেখাবে।
Content Marketing কী?
কনটেন্ট মার্কেটিং কথার অর্থ হলো আমাদের ওয়েবসাইটের যে তথ্য থাকে, তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো কনটেন্ট মার্কেটিং। একটি ব্লগ পোস্টের মধ্যে অনেককিছু থাকে যেমন ধরুন আর্কষণীয় তথ্য যা ইউসার কাছে খুবই এট্রাক্টিভ দেখায়, সঙ্গে থাকে সুন্দর সুন্দর ছবি, ভিডিও যা একটি কনটেন্ট এর মধ্যে থাকে।
কারণ বর্তমানে মানুষের কাছে সবচেয়ে আকর্ষনীয় ও বিশ্বাসযোগ্য জায়গা হলো একটি ভালো কনটেন্ট। যা একটা ব্র্যান্ড এর জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে তোলে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটি গুরুত্ব পূর্ণ টপিক হল কনটেন্ট রাইটিং।
Social Media মার্কেইটিং কী?
নিজের ব্রান্ডকে প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে করে থাকে। সোশ্যাল মিডিয়া এর মধ্যে রয়েছে ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এর মতো আরও অনেক প্লাটফর্ম এই সব সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর মধ্যে দিয়ে নিজেদের ব্রান্ডকে প্রচার করা হয়ে থাকে।
কিন্তু প্রচার কেমন করে থাকে এই সব প্লাটফর্মকে ব্যবহার করে, যেমন ধরুন প্রতিদিন পোস্ট, ভিডিও এবং বিজ্ঞাপন প্রচার করা হয় নিজেদের ব্রান্ডকে বেশি পরিচিত করার জন্য।
Email মার্কেটিং কী?
ইমেইল এর মাধ্যমে কাস্টমারের সঙ্গে যোগাযোগ করা হয়ে থাকে। আমাদের নতুন নতুন কি অফার রয়েছে, কি ডিসকাউন্ট রয়েছে এবং আমাদের প্রোডাক্টের বিভিন্ন আপডেট পৌঁছে দেওয়া হয়। ইমেইল মার্কেটিং এর কস্ট অনেক কম পড়ে এবং পুরুনো কাস্টমার যেমন ধরে রাখা সম্ভব হয় তেমনি বব্যবসার বিক্রিও বাড়ে। এখন বর্তমানে অনেকে অটোমেটেড ইমেইল ক্যাম্পাইন ব্যবহার করে থাকে।
PPC কী?
PPC কথার অর্থ কী? আমরা যদি সহজসরল ভাষায় বলি Pay-Par-Click অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমরা যে এডভারটিসিমেন্ট করি তার জন্য মূল্য দিতে হয়। এডস এর মাধ্যমে আমরা ইউসার আমাদের কাছে আনি।
ধরুন একজন ইউসার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে এমন এডস তার সামনে এলো এখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করলো। এই প্রত্যেকটি এডস এর জন্য আমাদের মূল্য দিতে হয়। এই মার্কেটিং স্ট্রাটেজি অবলম্বন করে দ্রুততার সঙ্গে আমাদের ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আনা যায়, যাতে আমাদের ব্যবসায় দ্রুত সেল বাড়ে।
এই ক্যাম্পাইন চালনার জন্য সঠিক অডিয়েন্স এবং বাজেট প্লানিং জানা প্রয়োজনীয়।
Affiliate Marketing কী?
Affiliate Marketing কথার অর্থ কী? ধরুন আপনি অন্যের প্রোডাক্ট সেল করছেন এবং সেখান থেকে আপনি কিছু কমিশন পান সেটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। কোন ওয়েবসাইটের প্রোডাক্ট এর লিঙ্ক ব্যবহার করে ওদের প্রোডাক্ট সেল করা হয়ে থাকে।
Influencer Marketing কী?
সোশ্যাল মিডিয়ায় যারা ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেন তাদের মাধ্যমে নিজেদের ব্র্যান্ড প্রচার করা হয়ে থাকে। কারণ একজন ইনফ্লুয়েন্সার এর উপর মানুষ বেশি বিশ্বাস করে থাকেন, সেই বিশ্বাসযোগ্য লোক যদি আমাদের ব্র্যান্ড প্রচার করে, তারমধ্যে আমাদের ব্যবহার সেল বৃদ্ধি পায়।
এখন সব ব্যবসায়ী এই মাধ্যম ব্যবহার করে থাকেন ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড়ো ব্যবসায়ী এখন ইনফলেন্সার এর মাধ্যমে প্রচার করে থাকেন। এরা প্রচার করে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে যেখানে তাদের অনুসরণ করি অনেক বেশি রয়ে থাকে।
Analytics এবং Reporting কী?
সঠিক রিপোর্টিং না করে কাজ করলে আমাদের ব্যবসা পিছিয়ে পড়ে। ব্যবসার উন্নতির জন্য কিসের উপর কনটেন্ট করতে হবে যাতে অনেক বেশি ইউসার আসে তার দিকে নজর দিতে হবে।এই গুলি দেখে আমাদের ব্যবসা উন্নত করা সম্ভব।
Branding কী?
আমাদের ব্রান্ডকে বেশি পরিমানে পরিচিত করানোর জন্য ব্যবহার করতে হবে ভালো লোগো, কি কালার হবে, কারণ লোগো এর কালার এর উপর নির্ভর করে আমাদের ওয়েবসাইটের কালার ব্যবহার হয়ে থাকে।
Video Marketing কী?
বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় মার্কেটিং গুলোর মধ্যে একটি হলো ভিডিও মার্কেটিং। বর্তমানে মানুষ এখন পড়ার থেকে ভিডিও এর মাধ্যমে বুঝতে বেশি ভালোবাসেন। বিভিন্নরকম সোশ্যাল মিডিয়া পালটফর্ম যেমন ধরুন ইউটিউব, ফেইসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি এর মাধ্যমে ইউসার এর কাছে পৌঁছে যাওয়া যায়।
যদি কোনোকারণে ভিডিও ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড এর জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পায়।
Local SEO কী?
যদি আমাদের ব্যবসাকে লোকাল মানুষের কাছে পৌঁছে দিতে চাই তাহলে লোকাল SEO হলো এক অন্যতম মাধ্যম। অনেকে গুগল এ সার্চ করে থাকে "Near me" অর্থাৎ লোকাল এ তাদের প্রয়োজনীয় কোনোকিছু খুঁজতে নেয়ার মি সার্চ করলে গুগল এ তা দেখিয়ে দেয়। তার জন্য গুগল এ তাদের প্রোফাইল সেটআপ করতে হয়। লোকাল কাস্টমার খোঁজার জন্য এটি খুবই কার্যকর।
Marketing Automation কী?
বর্তমানে এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে নিজেরদের ব্র্যান্ড মার্কেটিং করার জন্য অটোমেটিক টুল ব্যবহার করে থাকেন যাতে অটোমেটিক মার্কেটিং হয়ে যায় কোনো রকম কষ্ট না করে। যেমন ধরুন ইমেইল সেন্ডিং, সোশ্যাল মিডিয়া পোস্টিং থেকে শুরু করে হোয়াটআপ মার্কেটিং পর্যন্ত সমস্তকিছু এখন ইউটোমেটিক হয়ে গেছে।
আশাকরি আমরা বোঝাতে পেরেছি যে Digital Marketing কী? এবং তা কেন খুবই জরুরি। এতক্ষন সময়নিয়ে আমাদের আর্টিকেল পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে এই আর্টিকেল টি পড়ার জন্য। আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন, কেমন লাগলো।
আবার আসছি পরের আর্টিকেল নিয়ে।

0 মন্তব্যসমূহ